গোয়ালতোড়ে হাতির হানায় মৃত্যু, শোকস্তব্ধ পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন শালবনির বিধায়ক

গোয়ালতোড় রেঞ্জের অন্তর্গত ভেলাইডাঙ্গা গ্রামে হাতির হানায় অনিল দেবসিংহ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই আকস্মিক প্রাণহানির ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বন দফতর এবং স্থানীয় প্রশাসন। নিহত ব্যক্তির অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোর পাশাপাশি আজ গোয়ালতোড় রেঞ্জ অফিসে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। শালবনির বিধায়ক বিমান মাহাতো জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে এদিন রেঞ্জ অফিসেই মৃত অনিল দেবসিংহের পুত্র ও কন্যাদের হাতে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়েছে।
এদিনের এই চেক প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন দফতরের গোয়ালতোড়ের রেঞ্জার চন্দন মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত শালবনির বিধায়ক নিজে নিহত ব্যক্তির পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। জঙ্গলমহলের বুকে হাতির হানায় এই ধরনের অনভিপ্রেত প্রাণহানির ঘটনা যে প্রশাসনকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তারা যে তৎপর, এদিনের পদক্ষেপে সেটাই আরও একবার স্পষ্ট হল।

Leave a Comment

আরও পড়ুন