চিঁচিঁড়া হাসপাতালে বিধায়ক, আশা কর্মীদের সঙ্গে বৈঠক ও ছাত্রীদের ‘এইচপিভি’ টিকাকরণ ইস্যুতে বিশেষ জোর

চিঁচিঁড়া হনিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: এলাকার স্বাস্থ্য পরিকাঠামো এবং তৃণমূল স্তরের স্বাস্থ্যকর্মীদের অবস্থা খতিয়ে দেখতে সরাসরি ময়দানে নামলেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু। বুধবার তিনি ঝাড়গ্রাম জেলার চিঁচিঁড়া হাসপাতালে পরিদর্শন করেন। এদিনের পরিদর্শনে স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিধায়কের মূল ফোকাস ছিল আশা কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং স্কুলছাত্রীদের জন্য ‘এইচপিভি’ টিকাকরণ কর্মসূচি।

 তৃণমূল স্তরে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার প্রধান কারিগর হলেন এই আশা কর্মীরা। এই গুরুত্বপূর্ণ টিকাকরণ কর্মসূচির বাস্তবায়ন, গ্রামাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আশা কর্মীদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে এই সংক্রান্ত কী কী চ্যালেঞ্জ রয়েছে, তা নিয়েই দীর্ঘ আলোচনা হয়।

বিধায়ক প্রণত টুডু অত্যন্ত মনোযোগ সহকারে কর্মীদের কথা শোনেন এবং এইচপিভি টিকাকরণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও সুদৃঢ় করতে এবং মেয়েদের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষিত করতে আশা কর্মীদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা এদিনের আলোচনা থেকেই স্পষ্ট। প্রশাসনের এই প্রত্যক্ষ হস্তক্ষেপে আগামী দিনে চিঁচিঁড়া হাসপাতালের পরিষেবা এবং আশা কর্মীদের কাজের পরিবেশ আরও উন্নত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

আরও পড়ুন