আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা আনুমানিক সকাল দশটার সময় দুই বন্ধু মিলে মোটর বাইকে করে বাজার থেকে বাড়ি ফেরার সময়
মালডাঙ্গা মেমারি রোডে মধ্যমগ্রাম মা অভয়া রাইস মিল এলাকায়
মোটর বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই মটর বাইক আরোহীর
এরপর মন্তেশ্বর থানায় খবর দিলে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনার স্থল থেকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে আসেন
মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু দুই জনকে দেখে মৃত বলে ঘোষণা করেন
এরপরই মন্তেশ্বর হসপিটাল
থেকে মৃত দেহ দুটি থানায় নিয়ে আসেন মন্তেশ্বর থানার পুলিশ
প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি কুসুমাম থেকে মেমারির দিকে যাচ্ছিল,
মোটরবাইক যাচ্ছিল মেমারি দিক থেকে কুসুম গ্রামের দিকে
সেই মতো অবস্থায় মধ্যমগ্রাম মা অভয়া রাইস মিলের সামনে
মেমারি মালডাঙ্গা রোডে। মোটরবাইক ও বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়
এবং মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে
, মৃত ব্যক্তির দুই জনের বাড়ি মন্তেশ্বরে কানপুর ঢাক তলা গ্রামে
, দুই মৃত ব্যক্তির নাম মুস্তাকিম শেখ বয়স আনুমানিক 19 বছর
ও অপর একজন মমিন শেখ বয়স আনুমানিক ২২ বছর
মৃত ব্যক্তিদের ময়না তদন্ত জন্য কালনা হাসপাতালে পাঠালেন মন্তেশ্বর থানার পুলিশ
এখন প্রত্যক্ষদর্শী ও মৃত ব্যক্তির আত্মীয়রা কি জানালেন শুনুন।
মন্তেশ্বর থেকে সুজয় ভট্টাচার্য









