বেলদা ও বাখরাবাদের মাঝে চলন্ত ইস্ট কোস্ট এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর আহত যাত্রী

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা ও বাখরাবাদ রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ইস্ট কোস্ট এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর আহত হলেন এক যাত্রী। জানা গিয়েছে, ১৮০৪৫ ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেনের দরজার ধারে বসেছিলেন সঞ্জীব মাজী নামের ওই ব্যক্তি। চলন্ত অবস্থায় হঠাৎই তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান এবং এই দুর্ঘটনায় তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। আহত সঞ্জীব মাজীর বাড়ি ঘাটাল মহকুমার তাতারখাঁ সেকেন্দারী গ্রামে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। তাঁরাই ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঠিক কী কারণে ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন, তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে রেল পুলিশ।

Leave a Comment

আরও পড়ুন