সল্টলেকে ক্ষুদ্র মৎস্যজীবীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা, উপস্থিত মন্ত্রী রাজেশ মাহাতো

কলকাতা: দক্ষিণবঙ্গের ক্ষুদ্র মৎস্যজীবীদের পেশাগত সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সল্টলেকের দ্য স্টেডেলে অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা ও কর্মশালা। ২৫ আগস্ট আয়োজিত ‘ক্ষুদ্র মৎস্যক্ষেত্রের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এই রাজ্য পর্যায়ের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো।

সম্মেলনটির যৌথ উদ্যোক্তা ছিল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম, ন্যাশনাল ফেডারেশন অফ স্মল-স্কেল ফিশওয়ার্কার্স এবং পরিবেশ ও সমাজকল্যাণমূলক সংস্থা দিশা। দিনভর চলা এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের জীবিকার নিরাপত্তা, পরিবেশগত বিপর্যয় ও বর্তমান পরিকাঠামোগত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় উপস্থিত মৎস্যজীবী প্রতিনিধিদের সমস্যা ও বিভিন্ন দাবির কথা মনোযোগ সহকারে শোনেন মন্ত্রী রাজেশ মাহাতো। তিনি মৎস্যজীবীদের স্বার্থরক্ষা এবং সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়নে সবরকম সহযোগিতার বার্তা দেন।

সল্টলেকের আলোচনা সভা শেষে মন্ত্রী তাঁর পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন। এদিন দুপুর তিনটে নাগাদ তিনি নিজ বিদ্যালয় ঝাড়গ্রামের মানিকপাড়া হাইস্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে মানিকপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

Leave a Comment

আরও পড়ুন