লালমাটির রিপোর্টার। তাঁর লেখার সিগনেচার স্টাইল পাঠকের মনে বরাবরই আলাদা দাগ কাটে। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকা মাথানি গ্রামের অরণ্য সন্তান। অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে “চব্বিশ ঘণ্টা” ও “এবিপি আনন্দ” চ্যানেলে প্রায় এক দশক কাজ করেন। এরপর মাঠে নেমে রিপোর্টিংয়ে আরও এক দশকেরও বেশি সময় কাটিয়ে তিনি গড়ে তুলেছেন দীর্ঘস্থায়ী সাংবাদিকতা জীবন—যার পরিধি বিশ বছরেরও বেশি।
জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৮২। পিতা সুকুমার মহাকুল, মাতা নীলিমা মহাকুল। জঙ্গল, মাটি, মানুষ ও প্রান্তিক জীবনের অভিজ্ঞতা তাঁর সাংবাদিকতার ভিত গড়ে দিয়েছে।
ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী ও কৃতী হিসেবে পরিচিত। খড়িকা মাথানি ভীমার্জুন মহাকুল হাই স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তমলুক হ্যামিল্টন স্কুলে উচ্চমাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে সাংবাদিকতা নিয়ে স্নাতক স্তরে ভর্তি হন, সঙ্গে ছিল ইংরেজি ও অর্থনীতি। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাল্টিমিডিয়া অ্যানিমেশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং ইগনু থেকে ক্রিয়েটিভ ইংলিশ রাইটিং-এ ডিপ্লোমা সম্পন্ন করেন। প্রতিটি স্তরেই তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে নিজের একাডেমিক দক্ষতার স্বাক্ষর রেখেছেন।পেশাজীবনের শুরুতে তিনি সংবাদমাধ্যমের বিভিন্ন স্তরে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে “চব্বিশ ঘণ্টা” এবং “এবিপি আনন্দ” চ্যানেলে প্রায় এক দশক কাজ করেন। এরপর মাঠে নেমে রিপোর্টিংয়ে আরও এক দশকেরও বেশি সময় কাটিয়ে তিনি গড়ে তুলেছেন দীর্ঘায়ী সাংবাদিকতা জীবন—যার পরিধি বিশ বছরেরও বেশি।
এই দীর্ঘ সময়ে তিনি জি নিউজ, এবিপি, নিউজ এইটিন, এই সময়, টাইমস অফ ইন্ডিয়া প্রভৃতি প্রথম সারির সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থেকেছেন। বর্তমানে তিনি “সকালের শিরোনাম”-এর ব্যুরো চিফ হিসেবে কর্মরত। তাঁর সাংবাদিকতা জীবনে ইন্টারভিউ নিয়েছেন জ্যোতি বসু, প্রণব মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, কঙ্কনা সেনশর্মার মত ব্যাক্তিত্বের। সাংবাদিকতার সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন। বিশেষত ছোটনাগপুর মালভূমি নিয়ে তাঁর গবেষণা আজও অব্যাহত।
ডিজিটাল প্ল্যাটফর্মেও তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য। “চেনা অচেনা নয়াগ্রাম” এবং “মাটির খবর” নামের সামাজিক মাধ্যমভিত্তিক উদ্যোগগুলির মাধ্যমে তিনি বৃহত্তর পাঠকসমাজের কাছে দ্রুত পৌঁছতে সক্ষম হয়েছেন।
বেল্লা কলেজ তাঁকে সম্মান জানিয়েছে, পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি উদ্ভাবনী উদ্যোগেও যুক্ত থেকেছেন।
সুনীপম মহাকুল সেই ধরনের সাংবাদিক, যিনি বিশ্বাস করেন—সংবাদ কেবল শহরের নয়, প্রান্তিক মানুষের কণ্ঠস্বরও সমান গুরুত্বপূর্ণ। তাঁর কাজ সেই অদেখা, অবহেলিত বাংলাকে সামনে নিয়ে আসার এক নিরলস প্রচেষ্টা।









