নয়াগ্রামের বিডিও ও বিএলআরও অফিসে আচমকা পরিদর্শনে মন্ত্রী অমিয় কিস্কু, দিলেন স্বচ্ছ ও দ্রুত পরিষেবার কড়া বার্তা

নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম: সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা যাতে আরও স্বচ্ছ, দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ করলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অমিয় কিস্কু। আচমকা তিনি পরিদর্শন করলেন নয়াগ্রাম ব্লকের বিডিও এবং বিএলআরও অফিস।

নিজের ফেসবুক পেজে একাধিক ছবি-সহ একটি পোস্ট করে এই পরিদর্শনের কথা সরাসরি জানিয়েছেন মন্ত্রী। দপ্তরের আধিকারিক এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার মুহূর্তগুলিও তাঁর শেয়ার করা ছবিতে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, “জনগণের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

ঘণিষ্ঠ সূত্রে জানা গেছে মন্ত্রীর পরিদর্শনের পরিদর্শনের মূল লক্ষ্য ছিল, কাজের পর্যালোচনা, বিভিন্ন সরকারি দপ্তরের দৈনন্দিন কাজকর্ম এবং জনসেবা প্রদানের পদ্ধতি খতিয়ে দেখতেই তাঁর এই আকস্মিক পরিদর্শন।

প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি: প্রশাসনিক ব্যবস্থার সার্বিক পরিস্থিতি ঠিক কেমন, সাধারণ মানুষ অফিসে এসে নিজেদের কাজ মেটাতে গিয়ে কোনওরকম হয়রানির শিকার হচ্ছেন কি না, তা সরেজমিনে যাচাই করে দেখা।

অফিস পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে জরুরি বিষয়গুলি নিয়ে আলোচনা সারেন অমিয় কিস্কু। জনস্বার্থে যাতে আরও উন্নত মানের পরিষেবা সুনিশ্চিত করা যায়, সে বিষয়ে তিনি আধিকারিকদের বিশেষ নির্দেশ ও আহ্বান জানিয়েছেন।

মন্ত্রীর এই আচমকা পরিদর্শনে সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মীদের মধ্যেও যথেষ্ট তৎপরতা চোখে পড়ে। প্রশাসনিক মহলের মতে, একেবারে ব্লক স্তরে প্রশাসনের কাজকে আরও গতিশীল করতেই খোদ মন্ত্রীর এই সরাসরি ময়দানে নামার উদ্যোগ।

Leave a Comment

আরও পড়ুন