দীর্ঘদিনের জলকষ্ট ঘোচাতে উদ্যোগী বিধায়ক, শিলদায় ১৪৮ বিঘার ‘রাজার বাঁধ’ সংস্কারের প্রতিশ্রুতি প্রণত টুডুর

ঝাড়গ্রাম জেলার বিনপুর-২ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত শিলদা এলাকার মানুষের দীর্ঘদিনের জলের সমস্যার এবার স্থায়ী সমাধান হতে চলেছে। মজে যাওয়া ঐতিহাসিক ‘রাজার বাঁধ’ সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই সরব ছিলেন শিলদাবাসী। সেই দাবিকে মান্যতা দিয়ে অবশেষে তৎপর হল বর্তমান প্রশাসন। মঙ্গলবার শিলদার ওই জলাশয় ও সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বিনপুর বিধানসভার বিধায়ক প্রণত টুডু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪৮ বিঘা বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা এই প্রাকৃতিক ঝিল বা রাজার বাঁধ একসময় এলাকার অন্যতম প্রধান জলের উৎস হলেও, বিগত সরকারের আমলে এটি সংস্কার বা পরিষ্কার করার কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। ফলে কালক্রমে বিশাল এই জলাশয়টি মজে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সুবিশাল জলাশয়টির দ্রুত ও বিজ্ঞানসম্মত সংস্কার করা হলে একদিকে যেমন এর জল ধারণ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে, তেমনই এলাকায় পানীয় জলের পাইপলাইনে সরবরাহের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর পাশাপাশি, সংস্কার হওয়া ঝিলের বিপুল জলরাশি শুখা মরশুমে স্থানীয় চাষবাস ও কৃষিকাজেও দারুণভাবে ব্যবহার করা সম্ভব হবে।

Leave a Comment

আরও পড়ুন