মায়ের শেষ দর্শনে কড়া নিরাপত্তায় গ্রামে ফিরলেন জঙ্গলমহলের ‘ব্যান্ডিট কুইন’ পুষ্পা

​ঝাড়গ্রাম, ১৬ জুলাই: জীবনের মূলস্রোতে ফেরা প্রাক্তন মাওবাদী নেত্রী তথা জঙ্গলমহলের ‘ব্যান্ডিট কুইন’ পুষ্পা কড়া পুলিশি নিরাপত্তা ও সরকারি প্রোটোকল মেনে মায়ের শেষ দর্শনের জন্য নিজের গ্রামের বাড়িতে এলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর মায়ের মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় স্থানীয় হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে সাঁতরাগাছি এলাকায় যানজটে প্রায় দু’ঘণ্টা আটকে থাকায় হাসপাতালে পৌঁছনোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়। জীবিত অবস্থায় দীর্ঘদিন মায়ের সঙ্গে দেখা করতে না পারায়, পরিবারের বিশেষ আবেদনে সাড়া দিয়ে প্রশাসন পুষ্পাকে শেষবারের মতো মায়ের মুখ দেখার অনুমতি দেয়। এদিন গ্রামে পৌঁছেই শোকে ভেঙে পড়েন তিনি এবং শোকস্তব্ধ পরিবারের সঙ্গে প্রায় এক ঘণ্টা কাটানোর পর কড়া পাহারায় তাঁকে ফের কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের এই অনুমতির জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে পুষ্পার ভাই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও আইন ও প্রোটোকল মেনে দিদিকে বাড়িতে আসার সুযোগ দেওয়া হবে এবং দ্রুত ঝাড়গ্রামে তাঁর পোস্টিং হবে।

Leave a Comment

আরও পড়ুন