বালিভাসা টোল প্লাজায় ২৪ ঘণ্টা কড়া নাকা চেকিং, অবৈধ বালি ও অতিরিক্ত পণ্য পরিবহনে যৌথ অভিযান পুলিশের

নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রাম: অবৈধ বালি পরিবহন এবং অতিরিক্ত বোঝাই পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে ঝাড়গ্রামের বালিভাসা টোল প্লাজার নিকটে ২৪ ঘণ্টা কড়া নাকা তল্লাশি শুরু হয়েছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এবং একাধিক সরকারি দফতরের যৌথ পরিচালনায় এলাকাজুড়ে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

আইন অমান্যকারী ও বিপজ্জনকভাবে অতিরিক্ত পণ্য বহনকারী যানবাহনের বিরুদ্ধে যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে মানিকপাড়া বিট হাউস, লোধাশুলি হাইওয়ে সাব-ট্রাফিক গার্ড এবং ঝাড়গ্রাম আঞ্চলিক পরিবহন দফতর। পরিহন সংক্রান্ত আইন ও কারিগরি বিধির কঠোর প্রতিপালন নিশ্চিত করতে এই তল্লাশি অভিযানে একজন মোটরযান পরিদর্শক বা এমভিআই-কে নির্দিষ্ট দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বেআইনিভাবে বালি চালান এবং নির্দিষ্ট ক্ষমতার চেয়ে বেশি পণ্য পরিবহনকারী যানবাহনগুলির বিরুদ্ধে আইনের প্রযোজ্য ধারায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মোটা অঙ্কের জরিমানা আরোপ করা হচ্ছে। সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ওভারলোডিং ও অবৈধ বালি পাচার রুখতে ২৪ ঘণ্টাই এই সার্বক্ষণিক নাকা চেকিং অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

আরও পড়ুন