ভিডিও নির্মাতাদের জন্য নিকন ইন্ডিয়ার নতুন প্রচার অভিযান ‘দ্য ক্রিয়েটরস কাট’

নয়াদিল্লি: দেশের দ্রুত বর্ধনশীল ডিজিটাল কন্টেন্ট নির্মাতা এবং চলচ্চিত্রকারদের লক্ষ্য করে ‘দ্য ক্রিয়েটরস কাট’ শীর্ষক একটি সর্বাত্মক ব্র্যান্ড প্রচার অভিযান শুরু করল নিকন ইন্ডিয়া। ভিডিওর মাধ্যমে গল্প বলার নতুন ধারা এবং নিত্যদিনের ঘটনাকে সিনেমাটিক রূপ দেওয়ার ভাবনার ওপর ভিত্তি করে এই প্রচারের রূপরেখা তৈরি করা হয়েছে। এই অভিযানে খাদ্য, শরীরচর্চা ও উৎসবের আবহে যুক্ত বিভিন্ন ধারার তরুণ ভিডিও নির্মাতাদের কাজকে তুলে ধরা হয়েছে।

বর্তমানে ভারতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩৫ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর সক্রিয় রয়েছেন। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক সজ্জন কুমার জানান, ভারতের ছবি ও ভিডিও তৈরির জগৎ এখন কেবল মুহূর্ত ধরে রাখার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দর্শককে আকর্ষক গল্প শোনানোর এক বড় মাধ্যমে পরিণত হয়েছে। নির্মাতাদের সেই বিকাশমান দক্ষতাকে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রচার অভিযানের মূল কেন্দ্রে রাখা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন সিনেমা লাইন ক্যামেরাকে, যেখানে উচ্চমানের চলচ্চিত্র নির্মাণের সুবিধার্থে অভ্যন্তরীণ সিক্স-কে র রেকর্ডিং এবং আধুনিক শব্দগ্রহণ প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা, দীপাবলি, ওনাম ও গণেশ চতুর্থীর মতো বড় উৎসবগুলিকে ঘিরে বিশেষ ভিডিও কন্টেন্টের মাধ্যমে ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরা হচ্ছে। নির্মাতাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি এবং দেশজুড়ে অভিজ্ঞতা কেন্দ্র গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন প্রচার অভিযান শুরু করল সংস্থাটি।

Leave a Comment

আরও পড়ুন