ওমরের মন্ত্রিসভা সম্প্রসারণ: এলেন চার বিধায়ক, খোয়া গেল একজনের কুরসি

শ্রীনগর, ২৭ অক্টোবর: জম্মু ও কাশ্মীরে ক্ষমতা গ্রহণের দু’বছর পর এই প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মঙ্গলবার শ্রীনগরের লোক ভবনে আয়োজিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে ন্যাশনাল কনফারেন্সের (এনসি) চারজন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান উপরাজ্যপাল মনোজ সিনহা।

নতুন শপথ নেওয়া চার মন্ত্রী হলেন আলী মহম্মদ সাগর (খানিয়ার), শামীমা ফিরদৌস (হব্বা কদল), মীর সয়ফুল্লাহ (ত্রেহগাম) এবং আলতাফ আহমেদ কাল্লু (পহেলগাম)। শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ অনুযায়ী ৯০ আসনের বিধানসভায় মন্ত্রিসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা মুখ্যমন্ত্রীর সমেত মোট আসনের ১০ শতাংশ অর্থাৎ ৯ জনের বেশি হতে পারে না। এতদিন পর্যন্ত সরকারে মুখ্যমন্ত্রীসহ ছয়জন মন্ত্রী ছিলেন এবং তিনটি পদ ফাঁকা ছিল। ফলে চার নতুন মুখকে জায়গা দিতে বর্তমান মন্ত্রিসভা থেকে একজন কর্মরত মন্ত্রীকে ছেঁটে ফেলতে হয়েছে। এই সম্প্রসারণ ও ছাঁটাইয়ের জেরে সরকারের বিভিন্ন দফতরের দায়িত্বেও বড়সড় রদবদল ঘটতে চলেছে।

Leave a Comment

আরও পড়ুন