গ্লাসগোর রেস্তোরাঁয় ভারতের মানচিত্রে বাদ উত্তর-পূর্ব, তীব্র প্রতিবাদ অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাইনের

গ্লাসগো, ২রা আগস্ট:

কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সিং দলের অভূতপূর্ব সাফল্য উদযাপনের মাঝেই তৈরি হলো এক অনভিপ্রেত বিতর্ক। গ্লাসগোর বিখ্যাত ‘মিষ্টার সিং’স ইন্ডিয়া – দ্য হোম অফ কারি’ রেস্তোরাঁয় ভারতীয় দলের নৈশভোজের সময় রেস্তোরাঁর নেপকিনে মুদ্রিত ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দেওয়া হয়েছে বলে চোখে পড়ে অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাইনের। আসামের এই তারকা বক্সার বিষয়টিকে অত্যন্ত পীড়াদায়ক এবং হতাশাজনক বলে চিহ্নিত করে এর তীব্র প্রতিবাদ জানান। রেস্তোরাঁর ভেতরে ও বাইরে প্রদর্শিত ভুল মানচিত্রের দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি অবিলম্বে তা সংশোধনের জন্য কর্তৃপক্ষকে তাগিদ দেন। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পর সাফল্যের মুহূর্তে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে এমন উদাসীনতা যে জাতীয় সংহতি ও খেলোয়াড়দের ভাবাবেগে আঘাত করে, সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে লাভলিনার এই স্পষ্ট বক্তব্য তারই প্রতিফলন ঘটিয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

Leave a Comment

আরও পড়ুন