উপর পাতিনা ও নীচু পাতিনা গ্রামে নদীর পাড় বাঁধানোর কাজ দ্রুত এগোচ্ছে

সুনীপম মহাকুল, নয়াগ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের উপর পাতিনা ও নীচু পাতিনা গ্রামে সুবর্ণরেখা নদীর ভাঙন রোধে নদীর পাড় বাঁধানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কাজের অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে আজ বৃষ্টি উপেক্ষা করে সেচ (ইরিগেশন) দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে নদীর সার্ভের কাজ শুরু করেন।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দপ্তরের এই তৎপরতা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে আতঙ্কে থাকা মানুষ আশা করছেন, দ্রুত এই প্রতিরক্ষা কাজ সম্পন্ন হলে তাঁদের জীবন ও কৃষিজমি ভাঙনের হাত থেকে সুরক্ষিত হবে।
গ্রামবাসীদের বক্তব্য, বহুদিনের দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে। তাঁরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নদীর পাড় বাঁধানোর কাজ সম্পূর্ণ হবে এবং উপর পাতিনা ও নীচু পাতিনা গ্রাম নদীভাঙনের স্থায়ী সমাধান পাবে।
আজকের পরিদর্শন ও সার্ভের সময় এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী রবীন্দ্র নায়েক এবং বহু গ্রামবাসী। তাঁরা ইঞ্জিনিয়ারদের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা দেখান এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। গ্রামবাসীরা দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য সেচ দপ্তরের কাছে আবেদন জানান এবং দপ্তরের উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Comment

আরও পড়ুন