জঙ্গলমহলের বন্য স্বাদ ‘ভুররু’, লোকচক্ষুর আড়ালে থাকা ফলের সুলুকসন্ধান

সুনীপম মহাকুল, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের বিস্তীর্ণ বনাঞ্চলে লুকিয়ে রয়েছে প্রকৃতির নানা অজানা সম্পদ। তারই মধ্যে অন্যতম জনপ্রিয় অথচ শহুরে সভ্যতার কাছে প্রায় অচেনা একটি বন্য ফল হলো ‘ভুররু’। অঞ্চলভেদে স্থানীয় লোকমুখে যা ‘ভুডরু’ নামেও পরিচিত।

সম্প্রতি সমাজমাধ্যমে ঝাড়গ্রামের এই স্থানীয় ফলটির ছবি ও তথ্য নতুন করে প্রকৃতিপ্রেমীদের নজর কেড়েছে। উদ্ভিদবিদ্যা অনুযায়ী এর বিজ্ঞানসম্মত নাম ‘গার্ডেনিয়া গাম্মিফেরা’। মূলত জঙ্গলমহলের লাল ও রুক্ষ মাটিতেই এই গাছের অবাধ বৃদ্ধি। সবুজ পাতার ফাঁকে উঁকি মারা ছোট, সবুজাভ-বাদামি রঙের এই ফলের স্বাদ স্থানীয় বনবাসীদের কাছে বহুকাল ধরেই সমাদৃত। শহুরে ফলের বাজারে এই বন্য ফল সেভাবে জায়গা না পেলেও, জঙ্গলমহলের নিজস্ব জীববৈচিত্র্য ও লোকায়ত ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আজও সগর্বে টিকে রয়েছে এই ভুররু।

Leave a Comment

আরও পড়ুন