ঘাঘরায় পর্যটকদের কড়া সতর্কবার্তা পুলিশের: ব্যারিকেড পেরোলেই দুর্ঘটনার ঝুঁকি

ঝাড়গ্রাম: পর্যটকদের সুরক্ষায় ঘাটতি রুখতে ঘাঘরা জলপ্রপাত চত্বরে বিশেষ নজরদারি ও কড়া পদক্ষেপ নিল বেলপাহাড়ী থানার পুলিশ। জলপ্রপাতের বিপজ্জনক অংশগুলিতে পর্যটকদের অবাধ গতিবিধি রুখতে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হয়েছে।

বেলপাহাড়ী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, জলপ্রপাতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ইতিমধ্যে দড়ি এবং সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে ব্যারিকেড তৈরি করা হয়েছে। কোনো অবস্থাতেই যাতে সেই নির্ধারিত সীমারেখা কেউ অতিক্রম না করেন, সে বিষয়ে পর্যটকদের বারবার সতর্ক করছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। পুলিশের স্পষ্ট বার্তা, অসাবধানতাবশত ওই ব্যারিকেড ডিঙিয়ে পাথুরে খাঁদে বা তীব্র জলস্রোতের কাছাকাছি গেলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। তাই আনন্দ ভ্রমণের পাশাপাশি নিজেদের জীবন সুরক্ষিত রাখতে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে আগত সমস্ত দর্শনার্থীদের কাছে বিশেষভাবে আবেদন জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Leave a Comment

আরও পড়ুন