‘রেজিনগরে রাম মন্দির বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন’, বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক শাখারভ সরকারকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য লক্ষ্মীকান্ত সাউয়ের

কলকাতা / নিজস্ব প্রতিনিধি:

মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি বিধায়ক শাখারভ সরকারকে রাজ্য বিধানসভায় উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানালেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। বিধানসভা চত্বরে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় রেজিনগরে শ্রী রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতির কথা প্রকাশ্যে এনে রেজিনগরের নতুন বিধায়ককে অগ্রিম শুভেচ্ছা জানান তিনি।

রেজিনগরের নবনির্বাচিত বিধায়কের সঙ্গে সাক্ষাতের পর ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ জানান, নির্বাচনের আগে নবান্নে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শাখারভ সরকার তাঁকে রেজিনগরে একটি শ্রী রাম মন্দির তৈরি করার কথা দিয়েছিলেন। বিধানসভায় সেই সাক্ষাতের ছবি ও প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আজকে বিধানসভায় উপনির্বাচনে সদ্য নির্বাচিত শাখারভ সরকার দাকে অভিনন্দন। নির্বাচনের আগে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে ইনি আমাকে কথা দিয়েছিলেন যে রেজিনগরে শ্রী রাম মন্দির বানাবেন। আপনাকে অগ্রিম শুভেচ্ছা ও জয় শ্রী রাম।”

উল্লেখ্য, সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির দীর্ঘদিনের কার্যকর্তা শাখারভ সরকার। উপনির্বাচনের ফল ঘোষণার পর বিধানসভায় নবনির্বাচিত ২ বিধায়কের শপথগ্রহণের পর মধ্যেই দুই দলীয় সহকর্মীর এই সাক্ষাৎ এবং রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতির বিষয়টি রাজ্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

আরও পড়ুন