অজিত মাহাতোর ৬ দিনের পুলিশি হেফাজত

ঝাড়গ্রাম, ৭ নভেম্বর: বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক বেকার যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা অজিত মাহাতোকে ফের আদালতে তুলল ঝাড়গ্রাম থানার পুলিশ। তদন্তের স্বার্থে আরও কয়েক দিন পুলিশি হেফাজত চান মামলার তদন্তকারী আধিকারিক। দু’পক্ষের বক্তব্য শুনে ঝাড়গ্রাম আদালতের বিচারক অজিতকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তদন্তের অগ্রগতি এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে অতিরিক্ত সময় চেয়েছিলেন তদন্তকারী আধিকারিক। আদালতে তোলার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সব অভিযোগ অস্বীকার করেন অজিত। তাঁর দাবি, তাঁকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

ঝাড়গ্রামের বাসিন্দা সজল দাসের অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু। অভিযোগ, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে বন দপ্তরে স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোট ১০ লক্ষ টাকা নেওয়া হয় তাঁর কাছ থেকে। এই প্রতারণার নেপথ্যে আরও কেউ রয়েছেন কি না, কিংবা একই ভাবে আরও কেউ প্রতারিত হয়েছেন কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় ঝাড়গ্রাম থানার পুলিশ।

Leave a Comment

আরও পড়ুন