স্লেট শিল্পে মুগ্ধ জেলাশাসক

ঝাড়গ্রাম, ১লা আগস্ট:

ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী স্লেট খোদাই শিল্পের অপূর্ব নিদর্শন দেখে রীতিমতো মুগ্ধ হলেন খোদ জেলাশাসক। প্রখ্যাত শিল্পী সুবীর বিশ্বাসের কর্মশালায় এক বিশেষ পরিদর্শনে যান ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং অতিরিক্ত জেলাশাসক লক্ষ্মণ পেরুমল। এই দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিক শিল্পীর কর্মশালায় উপস্থিত হয়ে স্লেট পাথরের ওপর খোদাই করা বিভিন্ন অভিনব সৃষ্টি ও নিখুঁত কাজগুলি অত্যন্ত মনোযোগ সহকারে ঘুরে দেখেন। শিল্পী সুবীর বিশ্বাসের তৈরি প্রতিটি অনন্য শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন তাঁরা। বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী এই স্লেট খোদাই শিল্পকে টিকিয়ে রাখা এবং তার প্রসারের ক্ষেত্রে শিল্পীর এই নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে জেলা প্রশাসন।

Leave a Comment

আরও পড়ুন